
নালিতাবাড়ী (শেরপুর) : গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে বড় ভাই হাতেম আলীকে কুপিয়ে হত্যার দায়ে ছোট ইয়াকুব আলী (৫৫) কে যাবজ্জীবন সশ্রম কারাদÐ দিয়েছেন শেরপুরের আদালত।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এছাড়াও ৫ হাজার টাকা অর্থদÐ এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদÐ দেওয়া হয় তাকে। সাজাপ্রাপ্ত ইয়াকুব আলী নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্ন্যাসীভিটা গ্রামের মৃত নছিমুদ্দিন মুন্সীর ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২৫ মার্চ জাম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে বড় ভাই হাতেম আলীকে দা দিয়ে ঘাড়ে কোপ দেন ছোট ভাই ইয়াকুব আলী। এতে হাতেম আলী গুরুতর আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১ মার্চ মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী মাজেদা বেগম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করেন। বিচারিক প্রক্রিয়ায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।