1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

কোটালীপাড়া থানায় ককটেল হামলায় ৩ পুলিশ সদস্য আহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় ককটেল বিস্ফোরণে ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাতে কোটালীপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুটি ককটেল হামলার এ ঘটনা ঘটে।

এ সময় থানার ভিতরের রুমে ককটেল বিস্ফোরণে আহত তিন পুলিশ সদস্যরা হলেন- নারী কনস্টেবল আইরিন নাহার (৩১), কনস্টেবল আরিফ হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৫২)।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত থানার ভিতর একটি ও উপজেলা পরিষদে দুটি ককটেল নিক্ষেপ করে। এ সময় উপজেলা পরিষদে ও থানায় ককটেল বিস্ফোরণ ঘটে। এতে উপজেলা পরিষদে কেউ আহত না হলেও থানার ৩ পুলিশ সদস্য আহত হন। পরে অন্যান্য পুলিশ সদস্যরা তাদেরকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষয়টির তদন্ত কাজ শুরু হয়েছে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, আহতরা জানিয়েছেন থানায় ডিউটিরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হন। তাদের শরীরে স্পিন্টারের আঘাত ছিল। তবে সেগুলো মারাত্মক নয়। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

গোপালগঞ্জের কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় ককটেল বিস্ফোরণে ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাতে কোটালীপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুটি ককটেল হামলার এ ঘটনা ঘটে।

এ সময় থানার ভিতরের রুমে ককটেল বিস্ফোরণে আহত তিন পুলিশ সদস্যরা হলেন- নারী কনস্টেবল আইরিন নাহার (৩১), কনস্টেবল আরিফ হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৫২)।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত থানার ভিতর একটি ও উপজেলা পরিষদে দুটি ককটেল নিক্ষেপ করে। এ সময় উপজেলা পরিষদে ও থানায় ককটেল বিস্ফোরণ ঘটে। এতে উপজেলা পরিষদে কেউ আহত না হলেও থানার ৩ পুলিশ সদস্য আহত হন। পরে অন্যান্য পুলিশ সদস্যরা তাদেরকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষয়টির তদন্ত কাজ শুরু হয়েছে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, আহতরা জানিয়েছেন থানায় ডিউটিরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হন। তাদের শরীরে স্পিন্টারের আঘাত ছিল। তবে সেগুলো মারাত্মক নয়। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com