1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

প্রেমিকাকে বিয়ে করতে না পেরে যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নালিতাবাড়ী, শেরপুর) : প্রাপ্ত বয়স্ক না হওয়ায় প্রেমিকাকে বিয়ে করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আব্দুল হামিদ (২৬) নামে এক যুবক।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সিধুলী গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আব্দুল হামিদের বাবা মারা যাওয়ার পর মা অন্যত্র বিয়ে করেন। ফলে হামিদ নরসিংদীতে বসবাস করে কাজ করতেন। প্রায় এক মাস আগে তিনি সিধুলী গ্রামে মামা রিয়াজত আলী ফকিরের বাড়িতে এসে অবস্থান করছিলেন। সোমবার দিবাগত রাতের কোন এক সময় হামিদ ঘরের আড়ার সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। পরে মঙ্গলবার বাড়ির লোকজন বিষয়টি টের পান।

তথ্যমতে, হামিদ নরসিংদিতে এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তবে মেয়েটির বয়স আঠারো না হওয়ায় ওই পরিবারের আপত্তিতে বিয়ে করতে পারেননি। ধারণা করা হচ্ছে, প্রেমিকাকে বিয়ে করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, এ ঘটনায় পরিবারের আত্তি না থাকায় অপমৃত্যু মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ শেরপুর মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com