1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

স্বামীর সাথে অভিমানে সাত মাসের অন্তঃস্বত্ত¡ার আত্মহত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : মোবাইল ফানে স্বামীর সাথে অভিমান করে বাবার বাড়ির সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে মুক্তার আক্তার মীম (২০) নামে সাত মাসের অন্তঃস্বত্ত¡া এক তরুণী গৃহবধূ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে শেরপুরের নালিতাবাড়ী শহরের বাজার ছিটপাড়া শাহী মসজিদ মহল্লা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শহরের বাজার ছিটপাড়া শাহী মসজিদ মহল্লার দুদু মিয়ার কন্যা মুক্তা আক্তার মীমের প্রথম বিয়ে হয় পারিবারিকভাবে। পরে ওই সংসার না টেকায় ঢাকায় গার্মেন্টে কাজ করতে যায় মীম। সেখানে গেলে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার লক্ষèীপুর এলাকার আরেক গার্মেন্টকর্মী শাকিলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। একপর্যায়ে দু’জনে বিয়ে করে। বর্তমানে মীম সাত মাসের গর্ভবতী। প্রায় এক মাস আগে সে বাবার বাড়ি আসে। রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথাবার্তা শেষে সবার অজান্তে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

ধারণা করা হচ্ছে, মোবাইল ফোনে স্বামীর সাথে কোন বিষয় নিয়ে মনোমালিন্যের পর এ ঘটনা ঘটতে পারে।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, এ ঘটনায় পরিবারের আত্তি না থাকায় অপমৃত্যু মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ শেরপুর মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com