1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

গজনী সড়কের পাশে জঙ্গল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী বনরাণী ফরেস্ট রিসোর্ট সংলগ্ন এলাকায় সীমান্ত সড়কের পাশের জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) সকালে স্থানীয় এক নারী মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী ও পুলিশকে খবর দিলে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া যায়। মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মরদেহের সঙ্গে থাকা একটি স্যামসাং বাটন মোবাইল, বাংলালিংক কোম্পানির দুটি সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে অজ্ঞাতনামা ওই নারীকে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে।

পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সঙ্গে থাকা মোবাইলটি সক্রিয় করে পরিচয় শনাক্ত এবং রহস্য উদঘাটনে চেষ্টা চলছে চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com