1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শ্রীবরদীতে ইউনিয়ন বিএনপির সাথে রুবেলের মত বিনিময়

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

রানা,  শ্রীবরদী : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ধানের শীষ প্রতীক এর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার সন্ধায় শ্রীবরদী উপজেলার অধীনস্থ কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত শ্রীবরদী উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আবু রায়হান রুপন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপি সভাপতি ও সদ্য ঘোষিত উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলিফ উদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক এবিএম মাহবুবুর নবী ফজু, সাংগঠনিক সম্পাদক টুটুল সওদাগর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com