1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শরণখোলায় কোডেক-এনগেজ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার শরণখোলা : বাগেরহাটের শরণখোলায় দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নেটজ্ বাংলাদেশ এর সহযোগিতায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর বাস্তবায়নে এনগেজ প্রকল্পের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৯ নভেম্বর সকাল দশটায় উপজেলা বিআরডিবির হল রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ: দা) মোঃ হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন সরকার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই , উপজেলা পল্লী উন্নয়ন‌ উন্নয়ন কর্মকর্তা লাবনী আক্তার ও সাংবাদিক নইন আবু নাঈম তালুকদার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি।

কর্মশালায় ৪ বছর মেয়াদি এনগেজ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন পদ্ধতি ও অংশীজনদের করণীয় বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন এনগেজ প্রকল্প সমন্বয়কারী শংকর কুমার বিশ্বাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com