1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে ১১ পর্যটক আহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রুমা উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র কেওক্রাডং পাহাড়ে যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে ১১ জন পর্যটক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর সোয়া ৬টার দিকে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে যাত্রীবাহী চাঁদের গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১১ পর্যটক গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- সিদ্দিকুর রহমান (৫৫), হাশমত (৪৫), রাশেদুল (৪৪), আফিকুল ইসলাম (৪৪), মো. সোহেল রানা (৪৫), মো. ফারুক আহমেদ (৪২), আকরাম আলী (৩৭), জুমা (২৬), রুমি আক্তার (২৮) এবং বেলায়েত (৩৩)। তারা সবাই কুষ্টিয়া জেলার বাসিন্দা। তাদের সঙ্গে থাকা গাইড স্বপন বড়ুয়া (৩৪), রুমা সদর ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে বগালেক থেকে চাঁদের গাড়িতে করে ১৩ জনের একটি দল কেওক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে ১১ জন পর্যটক গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত সবাইকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com