1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদী সীমান্তে ভারতীয় গরু, কাপড় ও কসমেটিক জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

রানা শ্রীবরদী :শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক দুটি অভিযানে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা ৪ টি গরু, প্যান্টের কাপড়, হোয়াইট বিউটি ফেসওয়াশ ও ডাব সাবান জব্দ করা হয়েছে।

বুধবার গভীর রাতে কর্ণজোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার ফুলমিয়ার নেতৃত্বে সীমান্ত জনপদের ঝুলগাও রাজা পাহাড় এলাকা থেকে ভারত থেকে নিয়ে আসা প্যান্টের কাপড়, হোয়াইট বিউটি ফেসওয়াস ও ডাব সাবান আটক করে। অপরদিকে তাওয়াকোচা সীমান্ত ফাড়ির ইনচার্জ নায়েক সুবেদার মিজানের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে বালিজুরি হালুহাটি গ্রামের এক বসত বাড়ি থেকে চারটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায় সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরা চালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের নির্দেশনায় কর্ণজোড়া ও তাও কুচা সীমান্ত ফাড়ির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
কর্ণজোড়া বিওপি ইন চার্জ নায়েক সুবেদার ফুল মিয়া ও তাওয়া কুচা বিওপি ইন চার্জ নায়েক সুবেদার মিজান মালামাল আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com