1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

নালিতাবাড়ীতে পুকুর থেকে ভিক্ষুকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী-ঢাকা সড়কের পাশে থাকা মালিঝি নদী সংলগ্ন একটি পুকুর থেকে শফিকুল ইসলাম নামে ষাট বছর বয়সী এক ভিক্ষুদের মরদেহ উদ্ধার করেছে শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার কাপাশিয়া পালপাড়া এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মৃত শফিকুল ইসলাম একই উপজেলার বাদলাকুড়া গ্রামের বাসিন্দা। একদিন আগে ভিক্ষাবৃত্তি করতে বেড়িয়ে তিনি আর বাড়ি ফেরেননি।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার সকালে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শফিকুল। বৃহস্পতিবার সকালে কাপাসিয়া এলাকার একটি পুকুরে অজ্ঞাত মরদেহ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। এদিকে খবর পেয়ে নিহত শফিকুল ইসলামের ছেলে রাজিব ঘটনাস্থলে এসে মরদেহটি তার বাবার বলে সনাক্ত করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com