1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ধর্মীয় অবমাননার অভিযোগে বাউল আবুল সরকার গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

মানিকগঞ্জ : মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) রাতে ডিবি পুলিশ তাকে আটক করে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোশাররফ হোসেন জানান, আবুল সরকারকে আটক করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় গ্রেপ্তার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ কোর্ট চত্বরে আলেম–ওলামা, তাওহিদী জনতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শান্তিপূর্ণভাবে এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এই ধরনের মন্তব্য ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত দেয় এবং দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আদালতের প্রতি পূর্ণ আস্থা রেখে ন্যায়বিচারের দাবি জানান।

সম্প্রতি সাটুরিয়ার তিল্লী ইউনিয়নে এক গানের আসরে তিনি আল্লাহকে নিয়ে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com