1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরের দুই আসনে বিএনপি মহাসচিবের ডাক পেলেন ইলিয়াস-মাসুদ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

শেরপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের দুটি আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন তালিকা থেকে বাদ পড়া দুই প্রার্থী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ডাক পেয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বিএনপি’র গুলশান কার্যালয়ে তাদের সাথে বৈঠক করে পুনর্বিবেচনার বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল। এরা হলেন- শেরপুর-১ আসন থেকে জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ ও শেরপুর-২ আসনে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকা প্রবাসী ইলিয়াস খান।

এদিন মনোনয়ন পুনর্বিবেচনায় থাকা ময়মনসিংহ বিভাগের সবক’টি আসন থেকে বিবেচনাধীন প্রার্থীদের আহবান করা হয় বলে সূত্র নিশ্চিত করেছে। এসময় মনোনয়ন পুনর্বিবেচনা করা হবে কি না তা নিশ্চিত করে বলা যায়নি। তবে মহাসচিবের সাথে সাক্ষাৎকারে প্রার্থীরা বেশ উজ্জীবিত হয়েছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন।

নির্ভরযোগ্য একাধিক সূত্র অনুযায়ী সারাদেশের বেশকিছু আসনে বিএনপি’র মনোনয়ন পুনর্বিবেচনা হতে পারে বলে আভাস পাওয়া যাচেছ। তবে শেষ পর্যন্ত কোন কোন আসনে পরিবর্তন আসবে এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

অবশ্য বৃহস্পতিবার কেন্দ্রে ডাক পাওয়া প্রার্থীরা মনে করছেন, এ আহবান মনোনয়ন পুনর্বিবেচনা তথা পরিবর্তনের ইঙ্গিত বহন করে।

এর আগে ৩ নভেম্বর শেরপুর-১ আসন থেকে ২০১৮ সালে নির্বাচনে অংশ নেওয়া বর্তমান জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর-২ আসনে ২০১৮ সালে নির্বাচনে অংশ নেওয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত হন। তাদের মনোনয়ন ঘোষণার পর থেকেই এ দুটি আসনে বিএনপি’র একটি বড় অংশ বিক্ষোভ প্রদর্শন করে মনোনয়ন পুনর্বিবেচনার কথা তুলে ধরেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com