1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও কল্যাণ সেবা জোরদারে কর্মশালা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

মনজুরুল হক, নালিতাবাড়ী (শেরপুর) : ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশের নির্বাচিত জেলাগুলিতে কিশোর-কিশোরী এবং যুবকদের সম্পৃক্ত করার মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং সুস্থ্যতা পরিসেবা শক্তিশালীকরণ এবং মানব উন্নয়ন গবেষণা কেন্দ্র কনসোর্টিয়া এর যৌথ উদ্যোগে কার্যকর যুব সম্পৃক্ততার মাধ্যমে কিশোর-কিশোরীদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং সুস্থ্যতা পরিসেবা শক্তিশালীকরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার (১৯ -২০ নভেম্বর)  নালিতাবাড়ী উপজেলা পরিষদ হলরুম মেঘমালায় এ কর্মশালায় নালিতাবাড়ী উপজেলার উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার প্রায় ৮০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি বাংলাদেশের নির্বাচিত জেলাগুলিতে কিশোর-কিশোরী এবং যুবকদের সম্পৃক্ত করার মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং সুস্থতা পরিসেবা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।

মানব উন্নয়ন গবেষণা কেন্দ্র কনসোর্টিয়া এর টিম লিডার ডা. ফাতেমা শবনম এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাজানা আক্তার ববি। সহযোগিতায় ছিলেন- জেলা ডিস্ট্রিক্ট কো- অর্ডিনটর মো. ওয়াছিউর রহমান।

কর্মশালায় অংশগ্রহণকারীরা কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা মতামত দেন যে, কিশোরদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্কুলভিত্তিক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com