1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

প্রতিহিংসার আগুনে নিশ্চিহ্ন লাউ ক্ষেত, থানায় অভিযোগ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : তুচ্ছ ঘটনার জেরে মামলা করেই ক্ষান্ত হয়নি দু’টি হত্যা মামলার প্রধান আসামীসহ আরও একাধিক মামলার আসামী আবুল কালাম। রাতের আঁধারে বাণিজ্যিকভাবে করা দরিদ্র কৃষকের উঠতি লাউয়ের ক্ষেত থেকে সব চারা উপরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে। ফলে পরিবারের ভরণ-পোষণের অন্যতম এ মাধ্যম হারিয়ে অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েছেন কৃষক আবু বক্কর সিদ্দিক।

গত বুধবার (১৯ নভেম্বর) দিবাগত মধ্যরাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের আমজাদ আলী ছেলে আবুল কালাম (৪৮)। যার বিরুদ্ধে ২০০৬ সালে ১৫ ডিসেম্বর রাতে আপন মামা আব্দুল লতিফকে ছুড়িকাঘাত করে হত্যার অভিযোগে এখনো মামলা চলমান। পরবর্তীতে ওই মামলার বাদীকে বেকায়দায় ফেলতে ভবঘুরে মানসিক প্রতিবন্ধী শাহনাজ পারভীনকে ২০০৮ সালের ১৫ জুলাই রাতে শ্বাসরোধে হত্যার পর বাদীর ঘরের পেছনে ঝুলিয়ে রাখার ঘটনায়ও আসামী আবুল কালাম। এছাড়াও ছাবিনা ইয়াসমিন ও চাচাতো ভাই রজব আলীকে হত্যাচেষ্টার মামলা হয়েছে তার বিরুদ্ধে। রয়েছে এলাকায় বিভিন্ন মানুষকে অত্যাচার, মারধর, হত্যার হুমকী, এমনকি ঠুনকো বিষয় নিয়ে রাতের আঁধারে পানের বরজ ও গাছের বাগান কেটে ফেলার অভিযোগও।

সম্প্রতি নানা বিষয় নিয়ে একই এলাকার দরিদ্র কৃষক আবু বক্কর সিদ্দিকের সাথে কালামের ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আবু বক্করের বিরুদ্ধে বাদী হয়ে একাধিক মামলাও করে প্রতিপক্ষ আবুল কালাম। তবে এতেও সে ক্ষান্ত হয়নি। গত বুধবার দিনভর স্ত্রী ও শ্রমিক নিয়ে লাউ ক্ষেতে সেচকাজ সেড়ে বাড়ি ফেরেন আবু বক্কর। বৃহস্পতিবার ভোরে গিয়ে দেখেন ভিন্ন চিত্র। ২৫ শতক জমির প্রায় ৬শ লাউয়ের চারার একটিও অবশিষ্ট নেই। সবক’টি উঠতি গাছ উপড়ে নিয়ে গেছে আবুল কালাম।

ক্ষতিগ্রস্ত কৃষক আবু বক্কর জানান, কিছুদিন ধরেই কালাম ক্ষতি করার হুমকী দিয়ে আসছিল। লাউ ক্ষেত নষ্টের পর সকালে স্থানীয়দের দেখাতে ডাকলে কালাম অকথ্য ভষায় তাকে গালিগালাজ করে ও হুমকী দেয়।

তিনি জানান, ত্রিশ হাজার টাকা খরচ করে লাউয়ের ক্ষেত করেছিলাম। এক লাখ টাকার উপরে বিক্রি আসতো। এখন আমি কি করব? কেমনে এ ক্ষতি পূষাব?

তার স্ত্রী ফাহিমা বেগম জানান, অল্প ধানের ক্ষেত। তাও এবার কারেন্ট পোকায় নষ্ট করে ফেলেছে। এইটুকু লাউক্ষেত ছিল আমার সংসারের অবলম্বন। এটাও কালাম নষ্ট করে ফেলেছে।

আবু বক্করে পিতা আবুল কাশেম জানান, ২০-২৫ বছর ধরে কালামের অত্যাচারে আছি। ক্ষেতের ফসল রাখতে পারি না। নিরাপদে ঘরে ঘুমাতে পারি না। এলাকায় অপকর্ম করায় শালিশ করেছিলাম বলে আমাকে হত্যা করতে চায়। ঘুমন্ত অবস্থায় আমাকে হত্যা করতে এসে ভুলে আমার মেয়েকে আঘাত করে।

স্থানীয় বাসিন্দা নেছার উদ্দিন জানান, জামালপুরের এক মুক্তিযোদ্ধা এখানে মাল্টার বাগান করেছিলেন। ওই বাগানে কাউকে কাজ করতে দেয় না, মালিককে হুমকী দেয় কালাম। আমি পাহারা দিতে গেলে আমাকেও মেরে ফেলতে হুমকী দিয়েছে।

এলাকাবাসী জানান, কালাম ও তার ছেলে এলাকায় হেন কোন অপকর্ম নেই যে করে না। তাদের অত্যাচারে সবাই অতীষ্ট। কেউ প্রতিবাদ বা শালিশ করলে তাকেই টার্গেট বানায়।

এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, কালাম এলাকায় চিহ্নিত খারাপ লোক। ওর বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com