1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীর ব্যবসায়ীদের চাঁদা ও সন্ত্রাসমুক্ত রাখার আশ্বাস দিলেন ফাহিম চৌধুরী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে পৌর শহরের মধ্য বাজার চাল হাটি এলাকায় ব্যবসায়ী ও নালিতাবাড়ী পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মানিক মিয়ার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী।

ব্যবসায়ী গোলাম হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইউনুস আলী দেওয়ান, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, ব্যবসায়ী কিরণ দত্ত, লুৎফর রহমান মন্ডল, বাদল সাহা, ছাত্রনেতা ওমর ফারুক প্রমুখ।

মতবিনিময় সভায় ফাহিম চৌধুরী বলেন, “সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নালিতাবাড়ী গড়াই আমার লক্ষ্য। ব্যবসায়ীরা যেন নির্ভয়ে তাদের ব্যবসা-বাণিজ্য চালাতে পারেন সে পরিবেশ নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”

সভায় ব্যবসায়ীরা স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। প্রার্থী ফাহিম চৌধুরী এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com