1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

২৮ হাজার ৫০০ টাকা বিদ্যুত বিল দেখে অবাক জয়া

  • আপডেট টাইম :: বুধবার, ১ জুলাই, ২০২০

বিনোদন ডেস্ক : কয়েক দিন থেকে ভুতুড়ে বিদ্যুত বিল নিয়ে সরব হয়েছেন তারকারাও। হঠাৎ করেই প্রতিমাসের স্বাভাবিক বিলের তুলনায় অতিরিক্ত বিদ্যুত বিল আসায় চমকেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় এ বিষয় নিয়ে সোচ্চার হচ্ছেন তারা। এবার সেই মানুষদের কাতারে যোগ দিয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

জয়া আহসানের গত মাসের বিদ্যুৎ বিল এসেছে ২৮ হাজার ৫০০ টাকা। এমন বিলের কাগজ দেখে অবাক হয়েছেন তিনি। এমন ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি।

মঙ্গলবার জয়া লিখেছেন, ‘বিদ্যুৎ বিল আসছে ২৮ হাজার ৫০০ টাকা! কীভাবে সম্ভব! আজকে লাস্ট ডেট বিল দেওয়ার। এর আগেও ১৬ হাজার টাকা বিল এসেছে। যা আগে নরমাল বিল আসতো ৫ থেকে ৭ হাজার টাকা। এবার এত বেশি আসছে তা বুঝতে পারছি না।’

এর আগে ভারতীয় তারকাদেরও বিদ্যুত বিল নিয়ে পোস্ট দিতে দেখা গেছে। সম্প্রতি বলিউড অভিনেত্রী তাপসী পান্নুও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে সোশাল মিডিয়ায় মন্তব্য করেন। তার অভিযোগ, গেল মাসে কোনো বিদ্যুৎ খরচ না করেও তার ফাঁকা বাসায় এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৩৬ হাজার টাকা। এর আগে এপ্রিল মাসে নাকি তার বিদ্যুত বিল এসেছিলো ৪৩৯০ টাকা, মে এসেছিলো ৩৮৫০ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com