1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

  • আপডেট টাইম :: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

সুনামগঞ্জ : সুনামগঞ্জের ছাতক উপজেলায় মুরগি চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। শুক্রবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে দক্ষিণ খুরমা ইউনিয়নের দরারপাড় ও দেওগাঁও গ্রামের লোকজন এ ঘটনায় জড়িয়ে পড়ে।

ছাতক থানার ওসি সফিকুল ইসলাম খান জানান, দরারপাড় গ্রামের আবু বক্করের বাড়ি থেকে মুরগি চুরির অভিযোগ ওঠে পাশের দেওগাঁও গ্রামের যুবক নাহিদ মিয়ার বিরুদ্ধে। রাতে এ নিয়ে আবু বক্কর নাহিদের বাড়িতে গেলে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

ওসি আরও বলেন, এ সময় নাহিদের লোকজন আবু বক্করকে আটকে রাখে। বিষয়টি ছড়িয়ে পড়লে দরারপাড় গ্রামবাসী নাহিদদের বাড়ির দিকে এগোলে দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com