
রানা, শ্রীবরদী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ধানের শীষ প্রতীক এর পক্ষে গণজোয়ার সৃষ্টি করে বিজয় সু-নিশ্চিত করার লক্ষ্যে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী সিঙ্গাবরুনা ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে এক মতবিনিময় ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেটস্হ হোটেল আলীশানের হল রুমে মতবিনিময় সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় মতবিনিময় সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন।
এতে বক্তব্য রাখেন সিঙ্গাবরুনা ইউনিয়ন বিএনপির সভাপতি কারা নির্যাতিত নেতা মোখলেছুর রহমান মেম্বার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান সুহাগ, সাংগঠনিক সম্পাদক মুরাদ সরকার প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জুবায়ের হোসেন চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক আবু রায়হান বাবুল চেয়ারম্যান , সদস্য দুলাল মাহমুদ মাস্টার,
স্থানীয় বিএনপি নেতা জামরুল চৌধুরী, বাছির মিয়া, বিপুল মেম্বার, উমেদ আলী মাস্টার, মাহবুবুর রহমান বিপ্লব,কমল মিয়া সহ উপজেলা ও সিংগা বরুনা ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।