1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শ্রীবরদীতে চককাউরিয়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী উপজেলার তাটিহাটি ইউনিয়নের চককাউরিয়া মিনহাজিয়া দাখিল মাদ্রাসা মাঠে শত শত ফুটবল প্রেমি নারী ও পুরুষ দর্শকদের উপস্থিতিতে স্থানীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২২ শে নভেম্বর শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তাটিহাটি জনকল্যাণ ফাউন্ডেশন বনাম খোশালপুর পাঁচতারা ফুটবল একাদশ অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী, সদস্য সচিব এস এম সোহান উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় দাখিল মাদ্রাসার সুপার নুরুল ইসলাম, বিএনপি নেতা মাহফুজুল হক মোল্লা , তাটিহাটি ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুল তালুকদার, যুবদল নেতা লিটন, ফুটবল প্রেমিক মাহফুজ সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ও ফুটবল প্রেমিক শত শত দর্শকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com