1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

রায়পুরে ৪৫ হাজার মিটার নিষিদ্ধ জাল ও জাটকা জব্দ

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী আজ সকালবেলায় সাজু মোল্লার ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান।

অভিযান চলাকালীন ৪৫,০০০ মিটার নিষিদ্ধ চরঘেরা জাল এবং ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত জাল পুড়ে ধ্বংস করা হয়।

জব্দকৃত জাটকা ইলিশ বিতরণ করা হয় মাদরাসা ইসলামিয়া দারুল উলূম, চরবংশী এবং ছাইয়েদ তাহের আহমাদ জাবিরী আল-মাদানী তাহফিজুল কুরআন মাদরাসায়। অভিযানে সহযোগিতা প্রদান করে কোস্ট গার্ড বিসিজি স্টেশন রায়পুর।

উল্লেখ্য, প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য বিভাগ।

উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসানের বলেন, আমরা নদীতে মা ইলিশ ও জাটকা রক্ষায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। কেউ আইন অমান্য করে নিষিদ্ধ জাল ব্যবহার বা জাটকা ধরলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মৎস্য সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব, এবং এতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com