1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শরণখোলায় জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা বিষয়ক কর্মশালা

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার শরণখোলা : বাগেরহাটের শরণখোলা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে শনিবার সাউথখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সাউথখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও ইউনিয়ন সুশীল সমাজ সংগঠনের সদস্যদের উপস্থিতিতে কোডেক এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার ওজিফা নীলার সঞ্চালনায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

সংলাপে ইউনিয়নের সূপেয় পানি ব্যবস্থা, খাল ভরাট সহ বিভিন্ন সমস্যা এবং জলবায়ু ও পরিবেশগত পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দলীয় পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। বক্তারা জানান, এলাকার মানুষ জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে রয়েছে এবং এতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তারা সবাইকে দলমত নির্বিশেষে গ্রাম পর্যায়ে জলবায়ু সহনশীল সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সাউথখালী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ছালাহ্ উদ্দিন, ইউপি সদস্য মোঃ আল আমিন, মোঃ জাকির হাওলাদার,সমাজকর্মী মোঃ সোলায়মান হাওলাদার, সিএসও সদস্য লিপি বেগম, সিপিপি সদস্য মোঃ ইসারুল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এককভাবে সব সমস্যার সমাধান সম্ভব নয়, তাই সমষ্টিগত উদ্যোগ এবং সামাজিক সচেতনতার মাধ্যমে এলাকায় উন্নয়ন নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com