
নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকার নিষিদ্ধ খালে কাকড়া ধরার সময় দুইটি ট্রলার , শতাধিক চারুসহ চার জেলেকে আটক করেছে বন রক্ষীরা।
গত ২২ নভেম্বর বিকেলে কচিখালির দুধরাজ খাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য দুধরাজ খাল এলাকায় গোপনে কাঁকড়া ধরছে- এমন সংবাদে শরণখোলা স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান নেতৃত্বে রক্ষীদের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বনরক্ষীরা দুটি ট্রলার, শতাধিক চারুসহ ৪ জেলেকে আটক করা হয়।
আটককৃত জেলেরা হলো- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হোগলা পাশা গ্রামের জীবন মৃধা (৫৫), দশরথ মিস্ত্রি (৪০), রিপন মৃধা (৫০) ও ফরিদ শেখ (৩৩)। আটককৃতদের বিরুদ্ধে ২৩ নভেম্বর সকালে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে পূর্ব সুন্দরবনের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা অভিযান চালিয়ে অভয়ারণ্য এলাকা থেকে এদের আটক করা হয়। তাদের এ ধরনের অভিযান অব্যাহত হতে থাকবে।