1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

নালিতাবাড়ীতে আমন মৌসুমের অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ উদ্বোধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : চলতি আমন মৌসুমে সরকারীভাবে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা খাদ্যগুদামের আয়োজনে ধান-চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাশিদুজ্জামান ইমরান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগম, প্রেসক্লাবের সভাপতি মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বছর আমন মৌসুমে সরাসরি স্থানীয় কৃষকের কাছ থেকে ৩৪ টাকা কেজি দরে ২১১ টন মেট্রিকটন ধান ও ৫০ টাকা কেজি দরে ১৪শ ১ টন মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com