1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের ডিলারের গুদাম ভেঙে ১৬৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার

গাড়ির ধাক্কায় প্রাণ গেলো শিশুর, ক্ষোভে প্রাইভেটকারে আগুন

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

মাদারীপুর : মাদারীপুরে দ্রুতগামী এক প্রাইভেটকারের ধাক্কায় সুরাইয়া কাজী (১০) নামে এক পথচারী শিশু নিহত হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে মিম কাজী (১২)। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া কাজী একই এলাকার দেলোয়ার কাজীর মেয়ে। আহত মিম কাজী মামুন কাজীর মেয়ে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রাইভেটকারটিতে আগুন ধরিয়ে দেয় এবং গাড়িতে থাকা এক কিশোরকে আটক করে গণপিটুনি দিয়ে পরে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির কাছের রাস্তাটি পার হওয়ার সময় বেপরোয়া গতির প্রাইভেটকারটি দুই শিশুকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় সুরাইয়া। আহত মিমকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা প্রাইভেটকারটিতে আগুন দেয়। গাড়িতে থাকা ১৫-১৬ বছর বয়সী এক কিশোরকে তারা ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, চালকসহ গাড়ির যাত্রীরা সবাই মাতাল অবস্থায় ছিল এবং তাদের বয়স ছিল ১৫-১৬ বছরের মধ্যে। দুর্ঘটনার পর গাড়িতে থাকা আরও তিনজন পালিয়ে যায়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’ তিনি আরও জানান, ‘স্থানীয়রা গাড়িচালকসহ একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। বাকি জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com