
নালিতাবাড়ী (শেরপুর) : নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। প্রধান অতিথি হিসবে উন্নয়নের রূপকল্প তুলে ধরেন শেরপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি।
উপজেলা জামায়াতের সেক্রেটারী শাহাদাৎ হোসেন বিএসসি’র সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- নকলা উপজেলা জামায়াতের আমির গোলাম সারোয়ার, নকলা পৌরসভা জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ফারদিন হাসান হাসিব, ব্যবসায়ী শামছুল আলম সওদাগর।
এসময় বক্তারা চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে ‘দাড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।