1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতীতে ধর্ষণেরচেষ্টা মামলা: সত্য উদঘাটনে তদন্তের দাবি

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের হওয়া একটি মামলায় অপ্রাপ্তবয়স্ক এক ছেলের বিরুদ্ধে আনিত ধর্ষণেচেষ্টার অভিযোগের সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছে অভিযুক্ত পরিবারের সদস্যরা। এ অভিযোগকে কেন্দ্র করে শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ভালুকা স্কুল মাঠে পরিবারটি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে অভিযুক্ত কিশোর মো.রাকিব হোসেনের বাবা মো.ছাহের আলী লিখিত বক্তব্যে জানান,তার ছেলে এখনো অপ্রাপ্তবয়স্ক,জন্ম তারিখ অনুযায়ী তার বয়স ১৪ বছর ১১ মাস। এত কম বয়সী একটি শিশুকে এমন গুরুতর মামলায় জড়ানো মানহানিকর, অমানবিক ও ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন,বাদিনী পক্ষ যে ঘটনাবিবরণ দিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ করেছেন,তা সম্পূর্ণ মনগড়া, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। ঘটনাস্থল,সময় ও বর্ণিত পরিস্থিতি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেও দাবি করেন তিনি। ছেলের কাছে মেয়েকে বিবাহ দিতে না পারায় ব্যক্তিগত শত্রুতার জের ধরে মামলা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, মিথ্যা অভিযোগে কিশোরটি মানসিকভাবে চাপে রয়েছে এবং সামাজিকভাবে পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের কারণে তারা উদ্বিগ্ন। মো.ছাহের আলী আরও বলেন,আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সঠিক তদন্তের মাধ্যমে সত্য প্রকাশ পাবে এটাই আমাদের বিশ্বাস। আমরা তদন্তে পূর্ণ সহযোগিতা করব। তিনি সাংবাদিকদের অনুরোধ জানান,তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যেন কেউ বিভ্রান্তিকর তথ্য প্রচার না করেন এবং অপ্রাপ্তবয়স্ক ছেলের ভবিষ্যতের বিষয়টি গুরুত্ব বিবেচনায় রাখেন।

সংবাদ সম্মেলনের শেষে পরিবারের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয় আমাদের সন্তানের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা সত্য প্রতিষ্ঠা করতে চাই। উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার সহ এলাকার শতাধিক নারি পুরুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামের মো.হাবিবুল্লাহর স্ত্রী মোছা. নুরেছা বেগম বাদী হয়ে একই এলাকার মো.শাহের আলীর ছেলে মো.রাকিব হোসেনকে বিবাদী করে তার মেয়ে মোছা. হাবিবা আক্তার রুবিনাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা (নং- ২৭৬/২৫) দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com