
রানা, শ্রীবরদী:শেরপুরের শ্রীবরদীতে সাবেক এমপি ও জেলা সমন্বয়কারি মরহুম ডাঃ সেরাজুল হক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৯শে নভেম্বর শনিবার বিকেলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায় বিজয়ী, রানার্স আপ ও চ্যাম্পিয়ন খেলোয়াড়ের মাঝে পুরস্কার তুলে দেন সাবেক এমপি মরহুম ডাক্তার সেরাজুল হকের জ্যেষ্ঠ পুত্র বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস এম সোহান উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী কয়েক শতাধিক ক্রিকেটপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।