1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতীকী শার্ট ডাউন কর্মসূচি

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

রানা, শ্রীবরদী : ৪৮ বছরের ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কে বিলুপ্ত করে নার্স ও মিডওয়াই দের কে
ভিন্ন অধিদপ্তর ও ভিন্ন পেশাজীবীর মাধ্যমে পরিচালনা করার জনস্বার্থ ও জনস্বাস্থ্য বিরোধী অপচেষ্টার প্রতিবাদে এবং জনবান্ধব নার্সিং এবং মিডওয়াইফারি সেবা ও শিক্ষাব্যবস্থাপনা গড়ে তুলতে নার্সিং – মিড ওয়াইফ দের ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে। ৩০ শে নভেম্বর রবিবার সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

নার্সিং মিট ওয়াইফারি সংস্কার পরিষদ শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচিতে নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তর কে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভৃত করনের অপচেস্টার প্রতিবাদ ও ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার রহিমা খাতুন, সিনিয়র স্টাফ নার্স লুৎফা জান্নাত সুমা, বৃথি, ইনডর নার্স ইনচার্জ শরমিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন অবিলম্বে তাদের দাবি আদায় না হলে পরবর্তীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হবে। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল নার্সরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com