1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের ডিলারের গুদাম ভেঙে ১৬৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার

৮দফা বাস্তবায়নের দাবীতে নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান ধর্মঘট

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করণের অপচেষ্টার প্রতিবাদে এবং ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাবৃন্দের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ ধর্মঘট কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে নাসিং সুপারভাইজার রিনা বেগম, জুবাইদা খাতুন, সিনিয়র স্টাফ নার্স, আমেনা খাতুন, মেরিনা ইয়াসমিন, আলেয়া খাতুন, খায়রুল কবীরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাবৃন্ধরা অংশ নেন।

তারা বলেন, নার্সদের পেশাগত মর্যাদা সংরক্ষণ, জনবল কাঠামো সংস্কার, পদোন্নতি সহ বিভিন্ন যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ধর্মঘটে বক্তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে স্বতন্ত্রভাবে বহাল রাখা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নার্সদের ভূমিকার মর্যাদা রক্ষার ওপর জোর দেন। একই সঙ্গে ৮ দফা দাবির দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com