1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের ডিলারের গুদাম ভেঙে ১৬৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার

রামপালে ৫২ যাত্রী নিয়ে উল্টে গেল নৌকা

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বাগেরহাট : বাগেরহাটের রামপালে ৫২ যাত্রী নিয়ে চলা একটি ইঞ্জিনচালিত নৌকা মইদাড়া নদীতে উল্টে যায়। এতে নারী, শিশু ও বৃদ্ধসহ ভেসে যাওয়া ২০ জনকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ উদ্ধার করেছে। রোববার (৩০ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ও আহত ব্যক্তিদের তাপবিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, খুলনার দাকোপ, চালনা ও বাইনতলা থেকে ৫২ জন লোক একটি ইঞ্জিনচালিত নৌকায় করে রামপাল বিদ্যুৎকেন্দ্রের নিকটবর্তী এলাকা গৌরম্ভায় একটি পারিবারিক অন্নপ্রাশন অনুষ্ঠানে যোগদান করে বাড়িতে ফিরে যাচ্ছিলেন। বিকেল ৫টার সময় তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং গেটের সেতুর সামনে মইদাড়া নদী দিয়ে যাওয়ার পথে দুর্ঘটনাবশত নৌকাটি উল্টে যায়।

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেটের কাছাকাছি হওয়ায় দুর্ঘটনার খবর পেয়ে প্রধান গেটে কর্তব্যরত সিকিউরিটি গার্ডরা এগিয়ে যান এবং তারা সিকিউরিটি কন্ট্রোল রুমকে অবহিত করেন। সিকিউরিটি কন্ট্রোল রুম থেকে তাৎক্ষণিকভাবে একটি মেডিকেল টিম এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত ফায়ার অ্যান্ড সেফটি টিমকে অবহিত করা হয়। কিছু লোক সাঁতরে তীরে আসলেও বৃদ্ধ এবং শিশুরা নৌকার নিচে আটকা পড়ে যায়।

বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি, ফায়ার অ্যান্ড সেফটি এবং মেডিকেল টিম তাদেরকে উদ্ধার করে দ্রুত অ্যাম্বুলেন্সে করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে নিয়ে যায়। এ দুর্ঘটনায় নৌকাটিতে থাকা কয়েকজন শিশুসহ ২০ জন লোক আহত হন। বাকি ৩২ জন সাঁতরে তীরে আসতে সক্ষম হয়।

এ ঘটনায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম দ্রুত হাসপাতাল পরিদর্শন করেন এবং দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল নোমান জানান, সবাইকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং আহত সবাই বিপদমুক্ত আছে। তবে তাদেরকে কিছু সময় অবজারভেশনে রাখতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com