1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

শ্রীবরদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া 

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

রানা, শ্রীবরদী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় শেরপুরের শ্রীবরদীতে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ শে নভেম্বর শনিবার রাতে উপজেলা বিএনপি’র উদ্যোগে সদর ইউনিয়নের কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। এতে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুর রহিম দুলাল সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহবায়ক আবু হরিচ বাচ্চু মেম্বার, দাবার উদ্দিন সরকার রেজা, কাজী আবু তাহের সহ প্রায় দুই হাজারের অধিক স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com