1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের ডিলারের গুদাম ভেঙে ১৬৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার

শ্রীবরদী সীমান্তে ২১৬ বোতল ভারতীয় মদ জব্দ

  • আপডেট টাইম :: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

রানা শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী সীমান্তের টিলা পাড়া এলাকা থেকে ২১৬ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদের বোতল জব্দ করেছে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি অভিযানিক দল। ৩০ শে নভেম্বর রবিবার ভোর সকালে কর্ণঝোড়া টিলা পাড়া নামক এলাকা থেকে ২১৬ বোতল ভারতীয় মত ১৩ বোতল মদের খালি বোতল জব্দ করা হয়। এ ঘটনায় রবিবার গভীর রাতে কর্ণজোড়া বিওপির হাবিলদার নুরুল ইসলাম বাদী হয়ে সীমান্ত এলাকার ৭ মাদক ব্যবসায়ির বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন।

বিজিবি জানায়, রবিবার ভোর সকালে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে কর্ণজোড়া বিওপির হাবিলদার নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া টিলাপাড়া এলাকায় মাদক ও চোরা চালান বিরোধী অভিযান চালায় এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ২১৬ বোতল ভারতীয় মদ ও ১৩ টি মদের খালি বোতল রেখে সীমান্ত জনপদের ৭ মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটক ২১৬ বোতল ভারতীয় মদের সিজার মূল্য ৩ লক্ষ ২৫ হাজার টাকা।

সূত্র জানায়, সম্প্রতি শ্রীবরদী সীমান্ত জুড়ে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে মাদক ব্যবসা। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত চেকপোস্ট না থাকায় আশংকা জনক হারে বাড়ছে মাদকের ব্যবহার। বিজিবি অভিযানে উদ্ধার হচ্ছে মাদক এ ঘটনায় থানায় মামলা হলেও আটক হচ্ছে নামামলার এজাহার ভুক্ত আসামিরা। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে মাদক মামলার একাধিক আসামিরা। ফলে নির্মুল করা যাচ্ছে না সীমান্ত জনপদের মাদক ব্যবসা। ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল
মেহেদী হাসান মাদক আটকের সত্যতা নিশ্চিত করে সোমবার সকালে জানায় এ ঘটনায় বিজিবি বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি রবিউল আযম মাদক মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে সোমবার সকালে বলেন, পুলিশ গুরুত্ব সহকারে মামলাটি তদন্ত করবেন। এজাহার ভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com