1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ 

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী সীমান্তের বালিজুরি ও হালুহাটি এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে ৪০ টি ভারতীয় কম্বল জব্দ করেছে বিজিবি। ১ লা ডিসেম্বর সোমবার দুপুরে বালিজুরি এলাকা থেকে ১০ টি ও হালুহাটি এলাকা থেকে ৩০ টি ভারতীয় কম্বল জব্দ করা হয়।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে কম্বলগুলো জব্দ করে। যার সিজার মূল্য ২ লক্ষ ২৮ হাজার টাকা। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের নির্দেশে তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মিজানের নেতৃত্বে সোমবার ও মঙ্গলবার বিজিবির অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা ১০ টি কম্বল জব্দ করে। যার সিজার মূল্য প্রায় ৪৮ হাজার টাকা।

অপরদিকে মঙ্গলবার সকালে হালুহাটি এলাকা থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যর ৩০ টি ভারতীয় কম্বল জব্দ করে। তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মিজান কম্বল জব্দের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার সকালে বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com