1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

টাঙ্গাইলে পুলিশের ধাওয়ায় গাড়ি ফেলে পালালো ডাকাত দল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইলে একটি গরুবাহী ট্রাকে ছিনতাইচেষ্টার সময় পুলিশের ধাওয়ায় নিজেদের জিপ গাড়ি ফেলে পালিয়ে গেছে ৬ থেকে ৭ জনের সংঘবদ্ধ ডাকাত দল। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব পৌলি নলগাইরা বাজারে গাড়িটি রেখে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরে ডাকাত দলের ব্যবহৃত জিপ গাড়িটি উদ্ধার করে বাসাইল থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে বাসাইল থানা পুলিশ।

বাসাইল থানার কনস্টেবল নুরুল ইসলাম বলেন, সোমবার রাত পৌনে ১টার দিকে ডিউটিরত অবস্থায় আমরা দ্রুতগামী একটি জিপ গাড়িকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে গাড়িটি আমাকে চাপা দেওয়ার চেষ্টা করে। পরে সেটি বাসাইল সড়কের তিন রাস্তার মোড় থেকে পাথরঘাটার দিকে চলে যায়। আমরা তাদের পিছু নিলে নলগাইরা বাজার এলাকায় গাড়ি ফেলে পালিয়ে যায় তারা।

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন ,ডাকাত দলের ফেলে যাওয়া জিপ গাড়িটি নলগাইরা বাজার থেকে বাসাইল থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হবে। টাঙ্গাইল সদর থানায় গাড়িটি হস্তান্তর করা হবে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহাম্মেদ বলেন, রংপুর থেকে ছেড়ে আসা গরুবোঝাই ট্রাক ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় আসলে ডাকাতদল গরু বোঝায় ট্রাক ছিনতাইয়ের চেষ্টা করে। পরে দুই গরু ব্যবসায়ীকে তাদের জিপ গাড়িতে তুলে নেয়। আশেকপুরে কর্তব্যরত পুলিশ বিষয়টি বুঝতে পেরে তাদেরকে ধাওয়া দেয়। পরে দুই গরু ব্যবসায়ীকে রাস্তার পাশে ফেলে রেখে ডাকাত দল বাসাইলের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com