1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

থানচিতে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ও শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত অত্যন্ত দুর্গম বুলু পাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী ক্ষুদে বার্তার মাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বিদ্যালয়টি উদ্বোধন করেন। পরে তিনি বিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষার্থীর মাঝে বই, খাতা, কলম, পেন্সিল, রাবারসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী এবং চকলেট ও বিস্কুট বিতরণ করেন। সীমান্তবর্তী বুলুপাড়া এলাকার এই বিদ্যালয়টি স্থানীয় ৩টি পাড়ার প্রায় ৫০টি পরিবারের ৭০ থেকে ৮০ জন শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করবে। দীর্ঘদিন শিক্ষার বাইরে থাকা এসব শিশুর জন্য বিদ্যালয়টি হবে উজ্জ্বল ভবিষ্যতের নতুন ভিত্তি।

শিক্ষা উন্নয়নকে এগিয়ে নিতে এবং সীমান্তবর্তী প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের আলোর পথে নিয়ে আসতে বুলুপাড়ায় এই বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

বিদ্যালয় প্রতিষ্ঠার এই মহতী উদ্যোগের জন্য স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, অভিভাবকবৃন্দ, কারবারী(পাড়া প্রধান), হেডম্যানসহ সর্বস্তরের মানুষ বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com