1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের ডিলারের গুদাম ভেঙে ১৬৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার

শ্রীবরদী সীমান্তে ভারতীয় গরু আটক, জিরা জব্দ

  • আপডেট টাইম :: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

রানা, শ্রীবরদী : পার্শ্ববর্তী ভারত থেকে চোরাই পথে গরু এনে পাচারের চেষ্টা কালে ৪টি গরু আটক করেছে বিজিবি বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের আঁধারে গরু রেখে পালিয়ে গেছে চোরাকারবারি। ৩ নভেম্বর বুধবার ভোর সকালে শ্রীবরদী উপজেলার খারামোড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিয়মিত অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার ভোরে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মিজানের নেতৃত্বে একটি অভিযানিক দল ভারত সীমান্ত ঘেষা গ্রাম খারামোরা এলাকায় টহলরত অবস্থায় দায়িত্ব পালনকালে পার্শ্ববর্তী ভারত থেকে চোরাই পথে গরু পাচারের সময় ৪ টি গরু আটক করে।

যারা আনুমানিক সিজার মূল্য ৩ লক্ষ্য ৪০ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি। তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মিজান বুধবার দুপুরে গরু আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক গরু গুলো কাস্টমের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে। গরুগুলো বিজিবির সদর দপ্তর ময়মনসিংহ পাঠানো হচ্ছে।

অপরদিকে কর্ণঝোড়া বিজিবি ফাঁড়ির ইনচার্জ সুবেদার ফুল মিয়ার ও হাবিলদার নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল বুধবার সকালে ঝুলগাঁও রাজা পাহাড় নামক এলাকা থেকে ভারত থেকে নিয়ে আসা ৫ টি বস্তায় থাকা ১২৫ কেজি জিরা আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৭০ হাজার টাকা। কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক ফুল মিয়া জিরা আটকের সত্যতা নিশ্চিত করেছেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com