1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

শেরপুর জেলা জাতীয় পার্টি একাংশের সভাপতি মনি ঢাকায় গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার : জুলাই হত্যা মামলাসহ একাধিক হত্যা, প্রতারণা ও জমি–প্লট জালিয়াতি মামলার আসামি শেরপুর জেলা জাতীয় পার্টি একাংশের সভাপতি ও উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হক মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৩ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম, মিরপুর ও ভাটারা থানায় ছয়টি মামলা রয়েছে। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ রাজু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ রয়েছে, গ্রেপ্তার মনি ডিএমপির সাবেক বিতর্কিত কমিশনার (২০১৫–২০১৯) এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার ঘনিষ্ঠ ব্যবসায়িক পার্টনার হিসেবে পরিচিত। সেই প্রভাবকে পুঁজি করে এবং ফ্যাসিবাদী সরকারের সহযোগী হিসেবে তিনি অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ গড়েছেন। অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে।

সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে অংশ নেন। নির্বাচনে তার জামানত বাজেয়াপ্ত হয়।

পুলিশ জানায়, মনি বহুদিন ধরে পূর্বাচল ও উত্তরা এলাকায় প্লট জালিয়াতি, দখলবাণিজ্য ও চেক প্রতারণার মাধ্যমে অসংখ্য মানুষকে আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন বলে বিভিন্ন অভিযোগ এসেছে। এ ছাড়া সহিংস ঘটনার দিক থেকেও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। গ্রেপ্তার মনি শেরপুর সদর উপজেলার তালুকপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের পুত্র। পুলিশ জানিয়েছে, যারা মনির প্রতারণা বা আর্থিক ক্ষতির শিকার হয়েছেন তারা থানায় যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com