1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

স্বেচ্ছাসেবকলীগ নেতার বাড়ি থেকে ৪৪৪ বস্তা সার জব্দ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

রাজশাহী : রাজশাহীর বাগমারায় স্বেচ্ছাসেবকলীগের এক নেতার বাড়ি থেকে ৪৪৪ বস্তা সার জব্দ করা হয়েছে। পুলিশ ও কৃষি বিভাগ যৌথ অভিযান চালিয়ে এই সার জব্দ করেছে। অভিযান চলাকালে অভিযুক্ত নেতা পালিয়ে যান। জব্দকৃত সারের মধ্যে রয়েছে ২০০ বস্তা টিএসপি, ২০০ বস্তা ডিএপি ও ৪৪ বস্তা এমওপি। এসব সার প্রশাসনের প্রাথমিক তদন্তে কালোবাজারে বিক্রির জন্য মজুত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযান শেষে বাড়িটি সিলগালা করা হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগের নেতা ওয়ারেস আলী (৩৫) ওরফে ‘মুরগী বাবু’, যিনি ভবানীগঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং দানগাছি গ্রামের আমজাদ হোসনের ছেলে। তিনি এলাকায় মুরগীর ব্যবসার জন্য পরিচিত। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, বাবু খুরচা সার বিক্রেতা হিসেবে নিবন্ধিত। তিনি ডিলারদের কাছ থেকে সার কিনে খুচরা বিক্রি করতে পারবেন। তবে নিজ বাড়িতে এত বড় পরিমাণ সার মজুত রাখা অননুমোদিত এবং অবৈধ।

পুলিশ জানায়, ৪ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে প্রশাসনের কাছে খবর আসে যে, মুরগী বাবু বাড়িতে সার মজুত করেছেন। এরপর দানগাছি গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়।

ওয়ারেস আলী দাবি করেছেন, জব্দ করা সব সার বৈধ এবং কাগজপত্রও রয়েছে। ভবানীগঞ্জ বাজারের দোকানে রাখার জন্য পর্যাপ্ত পরিবেশ না থাকার কারণে বাড়িতে রাখা হয়েছিল।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সমন্বিত সার নীতিমালা অনুযায়ী অনুমোদিত ডিলার পয়েন্টের বাইরে সার মজুত রাখা যাবে না। ওয়ারেস আলী নিজ বাড়িতে সার মজুত করেছেন, যা অবৈধ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন কৃষকদের ন্যায্য মূল্যে সার প্রাপ্তির বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখছে। বাড়িতে অবৈধ সার মজুতের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com