1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

রিতেশ-জেনেলিয়ার অঙ্গীকার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

বিনোদন ডেস্ক : অভিনেতা রিতেশ দেশমুখ ও অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা। বুধবার (১ জুলাই) বিশেষ একটি অঙ্গীকার করেছেন জনপ্রিয় এই দম্পতি।

ভারতের জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন রিতেশ। এর ক্যাপশনে তিনি লেখেন, “জীবন উপহারের চেয়ে আর কোনো উপহারই বড় নয়। জেনেলিয়া ও আমি অঙ্গীকার করেছি, আমাদের অঙ্গ দান করব। আপনাদেরকেও অনুরোধ করছি এই মহৎ উদ্যোগে যোগ দিন এবং ‘দ্য লাইফ আফটার লাইফ’-এর অংশ হন।”

ভিডিওতে এই জুটি বলেন, ‘বন্ধুরা, জেনেলিয়া ও আমি এ বিষয়ে আমরা অনেকবার আলোচনা ও চিন্তা-ভাবনা করেছি। কিন্তু এখন পর্যন্ত বলতে পরিনি। আজ ১ জুলাই আমরা এটাই বলতে এবং আপনাদের জানাতে চাই যে, আমরা দুজন একটি অঙ্গীকার করেছি। হ্যাঁ, আমরা অঙ্গীকার করেছি আমাদের অঙ্গ দান করে দিব। আমাদের কাছে জীবন উপহার দেওয়ার চেয়ে বড় কিছু আর নেই। তাই, যদি আপনাদেরও এমনটা মনে হয় তাহলে অঙ্গীকার করুন।’

এদিকে এই সিদ্ধান্ত জানানোর পর থেকেই ভক্ত ও সহকর্মীদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন রিতেশ ও জেনেলিয়া। নির্মাতা-কোরিওগ্রাফার ফারাহ খান জানিয়েছেন, তিনিও এই কাজ করতে চান। অভিনেতা অভিষেক বচ্চন মন্তব্য করেছেন, ‘অসাধারণ, ভালো করেছো।’ অভিনেতা সুনীল শেঠিও এই জুটির প্রশংসা করেছেন।

রিতেশ অভিনীত পরবর্তী সিনেমা ‘ছত্রপতি শিবাজি মহারাজ’। জানা গেছে, সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা এটির জন্য বেশ পরিশ্রম করছেন। একাধিক ভাষায় নির্মিতব্য এই সিনেমা পরিচালনা করছেন ‘সাইরাত’খ্যাত নাগরাজ মঞ্জুলে। সিনেমাটি প্রযোজনা করছে রিতেশের প্রযোজনা প্রতিষ্ঠান মুম্বাই ফিল্মস কোম্পানি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com