1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

ঝিনাইগাতীতে কৃষকদলের উদ্যোগে দোয়া মাহফিল

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার ৪ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন নলকুড়া ৪ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি আব্দুছ ছামাদ। সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামিউল ইসলাম সাদা ও শামিম আহমেদ,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুল হাসান কামরান,উপজেলা কৃষকদলের আহবায়ক এফ এম সুলতান মাহমুদ,সদস্য সচিব ও থানা বিএনপির সদস্য মো.রেজাউল করিম,শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, উপজেলা কৃষকদল নেতা তোফাজ্জল হোসেন,ময়নাল হক এবং ধানশাইল ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি ঠান্ডু মিয়া প্রমুখ।

মাহফিল শুরুর আগেই স্থানীয় মুসল্লি ও নেতা–কর্মীদের উপস্থিতিতে সভাস্থল ভরে উঠে। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমাদের অনুপ্রাণিত করে। আমরা আন্তরিকভাবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি।

শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল নেতাকর্মীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com