1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড

মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৮ জন আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে গাড়ি ও অফিস ভাঙচুরের ঘটনাও ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

আহতরা হলেন- স্বাধীন (২৮), শিরিনা বেগম (৪৬), সাইদুল (২৫), দেলোয়ার (৪৯), মোস্তফা (৪৮), সুজন (২৩), আসিফ মীর (১৯) এবং নয়ন (২৬)। আহতদের মধ্যে স্বাধীন ও সাইদুলকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিএনপি সারাদেশের ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করে। এতে মুন্সীগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন পান কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হন জেলা বিএনপির সদস্যসচিব মহিউদ্দিন আহমেদ। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

জামালদী বাসস্ট্যান্ড এলাকার কয়েকজন দোকানি জানান, বিকেল ৫টার দিকে মহিউদ্দিনের সমর্থকরা ও অনুসারীরা সাহারা মার্কেট এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেনের অফিসের সামনে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যদিকে, উপজেলা যুবদলের আরেক যুগ্ম আহ্বায়ক মাসুম আহমেদ ও হোসেন্দী ইউনিয়ন বিএনপি নেতা মমিন মৃধার নেতৃত্বে কামরুজ্জামান রতন সমর্থকরা সড়কের পাশে অবস্থান করছিলেন। হঠাৎ দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়।

যুবদল নেতা আলী হোসেন অভিযোগ করেন, আমরা শান্তিপূর্ণভাবে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় তারা আমাদের ওপর হামলা চালায়। আমার গাড়ি ও অফিস ভাঙচুর করা হয়েছে। ৬-৭ জনকে পিটিয়ে আহত করেছে।

অন্যদিকে বিএনপি নেতা মমিন মৃধার বলেন, কামরুজ্জামান রতন ভাই মনোনয়ন পাওয়ায় গজারিয়ার মানুষ আনন্দিত। আমরা আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় আলী হোসেনের অফিস থেকে গুলি, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করা হলে, আমরা প্রতিহত করি।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ মাসুদ ফারুক বলেন, এটা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নয়। রতন ভাইয়ের মনোনয়ন পাওয়ায় সাধারণ মানুষ আনন্দ করেছে, আর তারা আওয়ামী দোসরদের প্রতিহত করেছে।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com