1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

নালিতাবাড়ীতে বসবাসের ঘোষণা দিলেন ফাহিম চৌধুরী

  • আপডেট টাইম :: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীতে বসবাস করে জনগণের দ্বোরগোড়ায় সেবা পৌছে দিতে আগ্রহ প্রকাশ করেছেন শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নালিতাবাড়ীর নাকশি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এ আগ্রহ প্রকাশ করেন তিনি। এসময় তিনি ভাটি এলাকার আকস্মিক বন্যা নিয়ন্ত্রণে নদী শাসনসহ অন্যান্য উদ্যোগ নেওয়া কথা জানান।

কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান লিটন, সাবেক যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলী দেওয়ান, সাবেক যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম জিন্নাহ, শহর বিএনপি’র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এর আগে বিকেলে কলসপাড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শতশত নেতাকর্মী ও সমর্থক মিছিল সহকারে পথসভায় যোগ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com