1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদী থানায় ওসিসহ ৮ পুলিশকে বিদায়ী সংবর্ধনা

  • আপডেট টাইম :: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

রানা শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আযম ও থানায় কর্মরত ৭ সরকারি উপ পুলিশ পরিদর্শক (এএসআই) দের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৬ ই ডিসেম্বর শনিবার রাতে শ্রীবরদী থানার
উদ্যোগে থানার কনফারেন্স রুমে এ বিদায়ি সংবর্ধনা প্রদান করা হয়েছে।

থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) আব্দুল লতিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী সম্মাননা গ্রহণ করেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ রবিউল আযম। থানার সেকেন্ড অফিসার এস আই মোরশেদ আলমের সঞ্চালনায় বিদায়ী ওসি রবিউল আযমকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও বিদায়ী ৭ এএস আই শামীম আহমেদ, জুবয়েল খান, কামরুল ইসলাম, আব্দুস সেলিম, নাজিমুদ্দিন ও নারী এএসআই শান্তিনা কে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

এ সময় সিনিয়র এসআই শাহজাহান, মজিবুর রহমান, আনাস উদ্দিন, আব্দুল হাদী, এএসআই নজরুল ইসলাম, বিদায়ি এএসআই জুবায়েল খান, কামরুল ইসলাম, আব্দুস সেলিম, নাজিমুদ্দিন, শান্তি না সহ থানার অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে ওসি রবিউল আযম কে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ওসি হিসেবে প্রদায়ন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com