1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের ডিলারের গুদাম ভেঙে ১৬৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার

শ্রীবরদীতে খড়ের গাদা থেকে বিপুল পরিমাণ ভারতীয় সাবান জব্দ

  • আপডেট টাইম :: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় ডাব সাবান জব্দ করেছে বিজিবি।

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের বড়ইকুচি পশ্চিমপাড়া গ্রাম থেকে বিজিবি’র টহল দল এই অভিযান পরিচালনা করে।

জানা যায়, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় বড়ইকুচি এলাকায় অভিযান চালায় কর্ণঝোড়া বিজিবি সদস্যরা। অভিযানকালে স্থানীয় রাব্বানীর বসতবাড়ির পাশে খড়ের গাদায় লুকানো অবস্থায় ১৮টি বস্তা উদ্ধার করা হয়। পরে ওইসব বস্তায় থাকা ৮৯টি কার্টনের ভেতর ৬ হাজার ৪০৮ পিস ভারতীয় ডাব সাবান জব্দ করা হয়। জব্দকৃত এসব সাবানের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৮৪ হাজার টাকা। তবে অভিযানকালে জড়িত রাব্বানী বা অন্য কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে কর্ণঝোড়া বিওপি’র ক্যাম্প ইনচার্জ সুবেদার ফুলু মিয়া বলেন, ভারতীয় মালামাল জব্দের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com