1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারকে আর্থিক সহায়তা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় শেরপুর জেলা বিআরটিএ সার্কেলের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৭ টি পরিবারকে ৫ লাখ করে এবং আহত ১টি পরিবারকে ৩ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসকের পক্ষে চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স।

চেক প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স বলে,মোটরসাইকেল আরোহীদের অবশ্যই আরও সচেতন হতে হবে এবং ট্রাফিক আইন মেনে মোটরসাইকেল চালাতে হবে। অবৈধ ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেলসহ যে কোনো যানবাহন চালানো কোনোভাবেই কাম্য নয়। তাই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) জি এম নাদির হোসেন জানান,দক্ষ চালকের অভাবে এবং সাধারণ জনগণের অসচেতনতার কারণে সড়কে মূল্যবান জীবন ঝরে যাচ্ছে। দুর্ঘটনারোধে চালক ও যাত্রী উভয়কেই সচেতন ও দক্ষ হতে হবে।

তিনি আরও জানান,দূর্ঘটনায় হতাহত কখনোই কাম্য নয়। তবুও অনেক সময় অসাবধানতায় দুর্ঘটনার ঘটে। দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদানের প্রকল্প চালু রয়েছে। সে ক্ষেত্রে নির্ধারিত ফরম পূরণ সাপেক্ষে প্রয়োজনীয় কাগজপত্রাদি দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে বিআরটিএ অফিসে জমা দিতে হবে। পরবর্তীতে জমাকৃত কাগজপত্র যাচাই বাছাই করে আহত বা নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। আজ সড়ক দুর্ঘটনায় নিহতের সাতটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে ৩৫ লক্ষ টাকা এবং একটি আহত পরিবারকে তিন লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

বিআরটিএ কার্যালয় সূত্রে জানা যায়,শেরপুর জেলার বিভিন্ন উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ৭জন নিহতের পরিবারকে ৫লাখ করে ৩৫ লাখ এবং আহত ১জনের পরিবারকে ৩লাখ টাকাসহ মোট ৮ টি পরিবাকে ৩৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়। বিআরটিএ’র দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত আর্থিক সহায়তা তহবিল থেকে এই চেক দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স,বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) জি এম নাদির হোসেন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com