1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

শ্রীবরদী প্রতিনিধি : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এ স্লোগান তো সামনে রেখে মঙ্গলবার শেরপুরের শ্রীবরদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫।এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগেচৌরাস্তা মোড়ে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রুহুল আমিন কালাম, সাধারণ সম্পাদক তারেক মো আব্দুল্লাহ রানা, সাংবাদিক ফিরোজ আহমেদ, উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা নজরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ হোসনে আরা মাহবুব, সহ-সভাপতি সাবেক প্রধান শিক্ষক নীলুফা সুলতানা, প্রভাষক আতিয়া বেগম, রাজকুমার বাবু, আদিবাসী নেত্রী পাপিয়া রিছিল, মহল্লা রানী কোচ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শম্ভু সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
মাসুমা মমতাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, সাংবাদিক তাসলিম কবির বাবু , ফরিদ আহমেদ রুবেল, শওকত জামান, জাকির হোসেন, রমেশ সরকার, রেজাউল করিম রাজু, মাসুদুর রহমান, বিল্লাল হোসেন সোহাগ, আদিবাসী নেতা লেবানুস সাংমা, হিন্দু সম্প্রদায়ের নেতা বীরেন চন্দ্র বর্মন, মানবাধিকার কর্মী তুহিনুর রহমান তুহিন সহ প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, আদিবাসী নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com