1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ৬ বাংলাদেশী মৎসজীবি হস্তান্তর করলো বিএসএফ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে তেরো মাস ভারতের কারাগারে কারাভোগ শেষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে ফিরেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৬ মৎসজীবি। এরা হলো- রাসেল, বিপ্লব মিয়া, মীর জাহান, বকুল মিয়া, আমের আলী ও চাঁন মিয়া।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে পতাকা বৈঠক শেষে তাদের ফিরিয়ে দেওয়া হয়।

ভারতের কিল্লাপারা বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে হাতিপাগার বিজিবির ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান, নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, কারাভোগ শেষে ফেরতকৃতরা গত বছরের ৪ নভেম্বর মাছ ধরতে গিয়ে ভুলক্রমে সীমানা অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে পুলিশে হস্তান্তর করলে আদালতের মাধ্যমে ভারতের কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com