1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

শ্রীবরদীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

শ্রীবরদী প্রতিনিধি : মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য এ স্লোগান সামনে রেখে সারা বিশ্বের ন্যায় শেরপুরের শ্রীবরদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। ১০ ডিসেম্বর বুধবার এ উপলক্ষে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন
শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে দুপুরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও শ্রীবরদী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীবরদী উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি সজীব হাসানের সভাপতিত্বে মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন তাতীহাটি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইদ্রিস আলী,
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা ও দৈনিক সংগ্রামের শেরপুর জেলা প্রতিনিধি জাকির হোসেন, শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মোহাম্মদ আব্দুল্লাহ রানা, আইন ও সুরক্ষা ফাউন্ডেশন শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মানিক, দপ্তর সম্পাদক রাজু মিয়া, কোষাধ্যক্ষ মোরশেদ মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদিকা চম্পা বেগম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য ফন্টের সভাপতি সভাপতি লিটন প্রসাদ রায়, সমাজসেবক সাইফুল ইসলাম, উপজেলা টি ডব্লিউ এ ভাইস চেয়ারম্যান বীরেন চন্দ্র বর্মন, আকরাম হোসেন, মাহফুজ মিয়া, আব্দুর রহিম প্রমুখ।

বক্তা অবিলম্বে সারা দেশব্যাপী মানবাধিকার লঙ্ঘন সংঘঠিত সকল ঘটনার নিরপেক্ষতার সাথে তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান। এ সময় মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী সহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com