1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ফাহিম চৌধুরীর সমর্থনে নির্বাচনী সভা, ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী সভা করেছে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন বিএনপি।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে নন্নী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উদলাকুচি গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও সাবেক নয়াবিল ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মুস্তাফিজুর রহমান আব্দুল্লাহ, নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা একেএম মাহবুবুর রহমান রিটন।

বিএনপি নেতা কামাল পারভেজ এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে নন্নী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোফাচ্ছেল হক, সহ-সভাপতি আবুল কালাম মেম্বার, সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা সিরাজুুল ইসলাম মানিক প্রমুখ।

এছাড়াও নির্বাচনী সভায় আগতদের মধ্যে থেকে অনেকে বিগত দিনে ভোট দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করে এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com