1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

নালিতাবাড়ীতে ৭২ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : ৭২ বোতল ভারতীয় মদসহ রজব আলী নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ।

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বাতকুচি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রজব আলী ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাতকুচি এলাকার রজব আলীর বসতঘরে তল্লাশি চালায় পুলিশ। এসময় বস্তা ভর্তি কার্টনে রাখা ৭২ বোতল বিভিন্ন ব্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। একইসাথে রজব আলীকে গ্রেফতার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত রজব আলীর বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com